বল্টুর হোমওয়ার্ক শিক্ষক: বল্টু, তোমার হোমওয়ার্ক কোথায়? বল্টু: স্যার, কাল রাতে লোডশেডিং ছিল। শিক্ষক: তো মোমবাতি জ্বালিয়ে করতে পারতে। বল্টু: স্যার, দেশলাই খুঁজে পাচ্ছিলাম না। শিক্ষক: কেন? বল্টু: কারণ ওটা মন্দিরে রাখা ছিল। শিক্ষক: তো মন্দির থেকে আনতে পারতে। বল্টু: স্যার, আমি স্নান করিনি, তাই মন্দিরে ঢুকতে পারিনি। শিক্ষক: কেন স্নান করোনি? বল্টু: জল ছিল না স্যার। শিক্ষক: জল কেন ছিল না? বল্টু: মোটর চলেনি তাই। শিক্ষক: মোটর কেন চলেনি? বল্টু: স্যার, বললাম না—লোডশেডিং ছিল!